বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় বেতনের আটটি চেক পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
শিক্ষক-কর্মচারীরা ১০ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক রোববার (১ ডিসেম্বর) ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।