বরিশাল ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মহর্রম, ১৪৪৮ হিজরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।আজ শুক্রবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
আজ ভোর রাতে স্ট্রোক করার পর ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এমাজউদ্দীন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বিষয়টি জানিয়েছেন। এমাজউদ্দীন আহমদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মালদায় জন্মগ্রহণ করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপালন করেন। তিনি একুশেপদকপ্রাপ্ত। তিনি সরাসরি বিএনপির কোনো পদে ছিলেন না। বিএনপির শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিএনপিপন্থী বুদ্ধিজীবি নিয়ে গঠিত শতনাগরিক কমিটির সভাপতির দায়িত্বপালন করেন।