নাটক দেখে ‘গলায় ফাঁসের’ অনুকরণ করতে গিয়ে শিশুর মৃত্যু!

  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২০, ১৮:৩৬
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২০, ১৮:৩৬
  • 735 বার পঠিত
নাটক দেখে ‘গলায় ফাঁসের’ অনুকরণ করতে গিয়ে শিশুর মৃত্যু!

চাঁদপুরে ইউটিউবে নাটক দেখে নাটকের গলায় ফাঁস দেওয়ার দৃশ্য অনুকরণ করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আঁখি (১০) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তপাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আঁখি ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আঁখির স্বজনরা জানান, আঁখি ইউটিউবে ‘বিমু শোভা’ নামের নাটকে ফাঁস দিয়ে আত্মহত্যার একটি দৃশ্য দেখে। নাটকের অনুকরণে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার মৃত্যু হয়।

আঁখির দাদী নূরজাহান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ দেখতে পান। তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে আঁখিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। এরপর ফরিদগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, ‘শিশুটি একটি সিরিয়ালে আসক্ত ছিল। এ আসক্তি থেকেই সে আত্মহত্যার ট্রায়াল দিতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। ঘটনার খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। পোস্টমর্টেমের পর তার মরদেহ হস্তান্তর করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493