গৌরনদী উপজেলা আ‘লীগের সম্মেলন: তৃণমূলে জনপ্রিয় আশিক আব্দুল্লাহ

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ২০:০৪
  • 853 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ২০:০৪
  • 853 বার পঠিত
গৌরনদী উপজেলা আ‘লীগের সম্মেলন: তৃণমূলে জনপ্রিয় আশিক আব্দুল্লাহ

শামীম আহমেদ ॥ “তরুনরাই বিশ^জনীন শান্তি, তরুনরাই আর্তমানবতার সেবায় বিনিদ্র রজনীযাপণে উৎসাহবোধ করে”। তাই তারুন্য নির্ভর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তৃনমূল পর্যায় থেকে আগামীর নেতৃত্ব তরুনদের হাতেই তুলে দিতে হবে। সেলক্ষ্য নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় কাউন্সিল শুরুর আগে তৃনমূলের ওয়ার্ড পর্যায় থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অব্যাহত রেখেছে দলটি। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলাআওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে অপেক্ষায় আছে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ন ও রাজনৈতিক সচেতন বলেখ্যাত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলণ। আগামী ৬ ডিসেম্বর গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই সম্মেলনকে ঘিরে উপজেলার তৃনমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে। উপজেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য একাধিক সূত্র ও উপজেলার জনপ্রতিনিধিরা জানান, আগামী ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাতআশিক আব্দুল্লাহকে তৃনমূল নেতাকর্মীদের প্রাণের দাবী অনুযায়ী গৌরনদী উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জোরালো দাবি উত্থাপণ করা হবে। তারা আরও জানান, আশিক আব্দুল্লাহকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত
করা হলে তৃনমূলের নেতাকর্মীরা পূর্বের চেয়ে সবচেয়ে বেশি চাঙ্গা হবে। ইতোমধ্যে নিজ কর্মগুনে কয়েক বছরের ব্যবধানে সদাহাস্যোজ্জল সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের তৃনমূল পর্যায়ের প্রকৃত নেতাকর্মী ও সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493