বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ ১৪ পিচ ইয়াবা সহ সোহেল(৩২)নামে এক যুবক কে আটক করেছে শশীভূষন থানা পুলিশ।
রবিবার রাত ৮:৩০ ঘটিকার সময় চরফ্যাশন
উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার জনৈক জাহেরের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
সোহেলের পিতার নাম আব্দুল মান্নান মাষ্টার বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায় , রবিবার রাত ৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে,ও সঙ্গীয় ফোর্স সহ হাজারীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল নামের এক যুবক কে ১৪ পিচ ইয়াবা সহ আটক করেন।
শশীভূষন থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,মোঃ সোহেল চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।