বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলে সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত পোনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্হল চরফ্যাসন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে।
ঝড়ে নিহতরা হলেন মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০), ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহারুন অর রশিদ আমাকে সেলফোনে বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমনাবস্হায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা ও দুই ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন।অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে নিহতরা।
এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত জোরায়েদ ও তানজিদ স্হানীয় মাদ্রাসায় পড়ালেরা করতো।
এদিকে ঘর চাপায় মাও দুই ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এই প্রাকৃতিক দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বজনহারা পরিবার ও এলাকা বাসী।