হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন ॥ স্বামী লাইফ সাপোর্টে, স্ত্রী সংকটাপন্ন

  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২০, ১৮:০১
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২০, ১৮:০১
  • 735 বার পঠিত
হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন ॥  স্বামী লাইফ সাপোর্টে, স্ত্রী সংকটাপন্ন

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ হয়েছে।
বুধবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর।
তিনি আরো জানান, মঙ্গলবার (২১ জুলাই) দিনগত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করেশেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানান, তারা হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্টার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে ৩ সপ্তাহ ধরে। শুনেছি মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493