বরিশাল ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘদিন রাজনীতিতে নিস্ক্রিয় থাকার পর অবশেষে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। পদত্যাগের কপি ডাক যোগে বিএনপির মহাসচিব বরাবরে পাঠানো হয়েছে। আসাদুজ্জামান খসরু ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত জেলা যুবদলের সভাপতি এবং ৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত মহানগর বিএনপিরসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরিশাল মহানগর বিএনপির ১নং সদস্য ছিলেন। পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে নগরীতে সু-পরিচিত আসাদুজ্জামান খসরু ক্রীড়াঙ্গনেও বেশ পরিচিত। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দেশ-বিদেশে সুনামের সাথে সংগঠকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খসরু।