বঙ্গোপসাগরে লঘুচাপ, শৈত্য প্রবাহের আশঙ্কা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ০৯:৪৩
  • 815 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ০৯:৪৩
  • 815 বার পঠিত
বঙ্গোপসাগরে লঘুচাপ, শৈত্য প্রবাহের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট।। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) কিংবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ জানান, চলতি মাসজুড়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও শেষার্ধে কমে যাবে।
ডিসেম্বরে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হবে।
আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও তার চেয়ে কম হতে পারে। কোনো সংকেত দেখাতে না হলেও নৌযান চালকদের সাবধানে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
এছাড়া দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতে কিছু কমে যেতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493