বরিশাল ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন ভোলা
স্বাস্থ্যবিধি মেনে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পলক্ষে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় কচ্ছপিয়া খালে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
রবিবার (২৬ জুলাই) উক্ত কর্মসূচিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, এফডিএর প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, চরমানিকা ইউনিয়ন চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার, সংস্থার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান সহ প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ