বরিশাল ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মিজানুর রহমান জুয়েল।। মনপুরা ভোলা প্রতিনিধিঃ মনপুরাতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই ) সকাল ১০টার দিকে ২নং হাজির হাট ইউনিয়ন সোনার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- সোনার চর এলাকার মাইনুদ্দীনের মেয়ে রিমা (৩)এবং পাশের বাড়ীর রিয়াজের মেয়ে রিনা (৫)পরিবারের সদস্যরা জানায়, সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে একজন পুকুরের পানিতে পড়ে যায়। এটি দেখে অপরজনও পুকুরের পানিতে নেমে পড়ে। এরপর পরিবারের লোকজন দুই শিশুকে খোঁজাখুঁজি শুরু করে। ঘণ্টাখানেক পরে পুকুরের পানিতে দুই শিশু ভেসে ওঠে। এরপর তাদের উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।