চরফ্যাসনে বিএনপির ইউনিয়ন সভাপতি কর্তৃক মসজিদে ইমাম লাঞ্ছিতের অভিযোগ

  • আপডেট টাইম : আগস্ট ০২ ২০২০, ২০:৪৮
  • 821 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০২ ২০২০, ২০:৪৮
  • 821 বার পঠিত
চরফ্যাসনে বিএনপির ইউনিয়ন সভাপতি কর্তৃক মসজিদে ইমাম লাঞ্ছিতের অভিযোগ

এম,নোমান চৌধুরী,চরফ্যাসন প্রতিনিধি:: চরফ্যাসন উপজেলার নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী ফিরোজ কিবরিয়া কর্তৃক মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে ইমামকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ীর দরজার জামে মসজিদে ঈদুল আযহা’র নামাজকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে সভাপতি ও সম্পাদক কর্তৃক সকল মুসল্লিদের আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহা’র নামাজের সময় সকাল ৮.৩০ নির্ধারন করা হয়েছিল।

সে অনুযায়ী ঈদের জামাত শুরু হয় সকাল ৮.৪৫ মিনিটে। জামাত শেষ হওয়ার পর ফিরোজ কিবরিয়া ৯টার দিকে মসজিদে প্রবেশ করে ইমামকে বলে সকল জায়গায় জামাত শুরু হয় ৯টায় আপুনি কেনো জামাত করলেন ৮.৪৫ মিনিটে এ নিয়ে কথা কাটা-কাটির সময় এক পর্যায়ে ফিরোজ কিবরিয়া মসজিদের মিম্বারের সামনে ইমামকে মারধর করেন।

মসজিদের ইমাম মোঃ নুর হোসেন প্রতিবেদককে অভিযোগ করে বলেন, নির্দিষ্ট সময়ে ফিরোজ কিবরিয়া মসজিদে আসতে না পারায় ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে পারেননি।

এ নিয়ে ফিরোজ কিবরিয়া মসজিদের ভিতর মুসল্লিদের সামনে আমাকে মারধর করে। মারধর করার পর বাড়ী থেকে কামাল কমান্ডারের ছেলে ফারুক ও ফিরোজ কিবরিয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আসলে মুসল্লিগন তার কাছ থেকে এগুলো উদ্ধার করে।

এ নিয়ে দুলারহাট বাজারের সদর রোডে রবিবার বিকালে দুলারহাট থানা কওমী মাদ্রাসা ছাত্র কর্তৃক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।

এ ব্যপারে ফিরোজ কিবরিয়া মুঠোফোনে প্রতিবেদকে বলেন, ইমামের সাথে বাকবিতণ্ডা হয়েছে তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, এ ব্যপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493