চরফ্যাসনে ইমামকে মারধরের অভিযোগে ফিরোজ হাজী আটক

  • আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২০, ১৮:৩৯
  • 771 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২০, ১৮:৩৯
  • 771 বার পঠিত
চরফ্যাসনে ইমামকে মারধরের অভিযোগে ফিরোজ হাজী আটক

এম,নোমান চৌধুরী চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:: চরফ্যাসন উপজেলার দুলারহাটে ঈদের নামাজ না পাওয়াতে ইমামকে মারধরের অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজকে সোমবার দুপুর সাড়ে ১২টায় আটক করেছে দুলারহাট থানা পুলিশ।

শনিবার উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ীর দরজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমামকে মারধরের ঘটনায় রোববার বিকালে দুলারহাট বাজারে প্রতিবাদ ও মানব বন্ধন করেছেন ইমাম সমিতির সদস্যরা।

ইমাম মোঃ নুর হোসেন লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে।
এবং নুারাবাদ ইউনিয়নের ইসমাইল ডাক্তারের বাড়ির দরজার কাওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানাযায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদের সভাপতি ও সম্পাদক কর্তৃক সকল মুসল্লিদের আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহা’র নামাজের সময় সকাল ৮.৩০ নির্ধারন করা হয়েছিল। সে অনুযায়ী ঈদের জামাত শুরু হয় সকাল ৮.৪৫ মিনিটে। জামাত শেষ হওয়ার পর হাজী ফিরোজ কিবরিয়া ৯টার দিকে মসজিদে প্রবেশ করে ইমামকে বলে সকল জায়গায় জামাত শুরু হয় ৯টায় আপুনি কেনো জামাত করলেন ৮.৪৫ মিনিটে এ নিয়ে প্রথমে ইমামকে গালমন্দ করে এক পর্যায়ে ফিরোজ কিবরিয়া মসজিদের ভিতরে সকল মুসল্লিদের সামনে ইমামকে মারধর করে।

দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, ইমামকে মারধরের অভিযোগে ফিরোজকে আটক করা হয়েছে মামলার প্রস্ততি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493