মনপুরায় পাচারকালে সরকারি ১৩ বস্তা চাল জব্দ, ইউনিয়ন সচিব আটক

  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২০, ২০:০৪
  • 1062 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২০, ২০:০৪
  • 1062 বার পঠিত
মনপুরায় পাচারকালে সরকারি ১৩ বস্তা চাল জব্দ, ইউনিয়ন সচিব আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় ইউপি সচিব ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ থেকে রিকসাযোগে সরকারি ভিজিডির ১৩ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের ইউপি সচিব অহিদুর রহমান পলাতক থাকলেও পরে পুলিশের বিশেষ অভিযানে সন্ধ্যা ৬ টায় আটক করেছে বলে জানিয়েছেন ওসি। এছাড়াও রিকাশার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানান তিনি।

বুধবার দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ওই ইউপি সচিব রিকসাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজায় সামনে জনতা আটক করে।

রিকসা ড্রাইভার হেলাল জানান, রামনেওয়া লঞ্চ ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব স্যার অহিদুর রহমান রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেয়। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে স্থানীয়রা আটক করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জানান, জনতার হাতে আটককৃত ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক ইউপি সচিব অহিদুর রহমানকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493