বরিশাল ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার / বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বান্দরবন জেলার সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কর্মচারীরা যোগ দেন। বান্দরবান স্টেডিয়াম এলাকায় মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিরলাল তঞ্চগ্যা, সাংলিয়ান বম, ফোরকান উদ্দিন, কমলা সারকী প্রমুখ। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তণ, পদায়নের ব্যবস্থা রাখা, সরকারী কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া কম্পিউটার ট্রেনিং, পাহাড়ি ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি জোড় আহবান জানানো হয়। আগামী সপ্তাহে জেলা সম্মেলন অনুষ্ঠান এবং সম্মেলনে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।