চরফ্যাশ‌নে অবৈধ মোটর সাইকেল ও ফুটপাত দখলে ভোগান্তি!

  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২০, ১৫:৫৫
  • 761 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২০, ১৫:৫৫
  • 761 বার পঠিত
চরফ্যাশ‌নে অবৈধ মোটর সাইকেল ও ফুটপাত দখলে ভোগান্তি!

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলার সড়কগুলো অবৈধ মোটর সাইকেল, সিএনজি, রিকশা ও ভ্রাম্যমান হকারদের দখলে।

ফলে চরফ্যাশন সদরের যানজট নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হচ্ছে দায়িত্বরত ট্রাফিকদের।

চরফ্যাসন বাজারে অসাধু ইজারাদারদের কারণে ফুটপাতে বসা হকার ব্যবসায়ী ও পৌর শহরে মোটর সাইকেল এবং রিকশার অবৈধ পার্কিংএ সদর রোড, থানারোড, বটতলা, জ্যাকব এভিনিউ, চালপট্টি এবং গ্রীন রোডসহ প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়কে যানযোট লেগেই থাকে।

দু’পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা শত শত অবৈধ দোকান থেকে দৈনিক টাকা উত্তোলনসহ মাসে লাখ লাখ টাকা গুনে নেয়ার অভিযোগ রয়েছে একাধিক সিন্ডিকেটের বিরুদ্ধে।

অন্যদিকে অবৈধ দোকানপাট বসিয়ে ফুটপাত দখলেই শেষ নয়, সদররোড টিবি স্কুল থেকে- হাসপাতাল সড়ক পর্যন্ত রিক্সা, মোটর সাইকেল, বোরাক,নসিমন করিমন সিএনজি, মাইক্রোবাস, ট্রাক সমিতির মাধ্যমে স্থায়ীভাবে স্টোপিজের মত সড়ক দখল করে আছে।

যার ফলে সদররোডে যানজট লেগেই থাকে ঘন্টার পর ঘন্টা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমরা চরফ্যাশন সদরে পুলিশ প্রশাসনকে নিয়ে চারবার অভিযান চালিয়ে সড়ক দখল মুক্ত করেছি। এরপরেও অদৃশ্য ইশারায় বারবার ফুটপাত দখল হচ্ছে। এছাড়াও অবৈধ হোন্ডাসহ অন্যান্য যানের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493