বন্ধ হচ্ছে করোনার নিয়মিত বুলেটিন!

  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২০, ২২:৩২
  • 728 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২০, ২২:৩২
  • 728 বার পঠিত
বন্ধ হচ্ছে করোনার নিয়মিত বুলেটিন!

করোনা নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর হচ্ছে না! দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সমাপ্তি ঘটতে যাচ্ছে মঙ্গলবার । ১২ই আগস্ট থেকে দুপুর আড়াইটায় নিয়মিত এই বুলেটিন আর হবে না।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে অনলাইনে। বুধবার থেকে গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত এলো সেই বিষয়ে সূত্রটি কোনও তথ্য দেয়নি।
স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে যাচ্ছে কিনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, তিনিও বিষয়টি শুনেছেন। বুধবার থেকে বন্ধ হচ্ছে কিনা জবাবে অতিরিক্ত মহাপরিচালক বলেন, দেখা যাক।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজেই ব্রিফিং করতেন। দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আইইডিসিআরের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও সরাসরি ব্রিফিংয়ে যুক্ত হয়। মার্চের শেষের দিকে ডা. ফ্লোরার পরিবর্তে নিয়মিত ব্রিফিং পরিচালনা করতে থাকেন অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493