আগৈলঝাড়ায় রিপোর্টার্স ইউনিটির সম্পত্তি হস্তান্তর

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৮:৫৯
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৮:৫৯
  • 786 বার পঠিত
আগৈলঝাড়ায় রিপোর্টার্স ইউনিটির সম্পত্তি হস্তান্তর

শামীম আহমেদ॥ বরিশালের আগৈলঝাড়ায় রিপোর্টার্স ইউনিটির নিজস্ব সম্পত্তি হস্তান্তার করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মানের লক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ ওই সম্পত্তি হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিতিতে বিলুপ্ত রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি শামীমুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক জয় রায় হস্তান্তরকৃত দলিলে স্বাক্ষর করেন।

এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ওয়াসিম ভূইয়া সেলিম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, এফএম নাজমুল রিপন, স্বপন দাস, বরুন বাড়ৈ, মৃদুল দাস, মারুফ মোল্লা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় স্থাপনের জন্য ১৩ বাই ১০ ফুটের ৪৭নং প্লটের
বন্দোবস্থ নিয়েছিল রিপোর্টার্স ইউনিটি স্থানীয় এমপি, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রচেষ্টায় প্রেসক্লাবের দুই তলা ভবন নির্মানের জন্য নির্ধারিত স্থান নির্ধারন ও ভবন নির্মানের আর্থিক সুবিধাধিসহ আনুসাঙ্গিক সুবিধাধি প্রদান করায় ওই সম্পত্তি আওয়ামী লীগ কার্যালয় সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মান কাজের জন্য হস্তান্তর করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493