পিরোজপুরে রোগীকে যৌন হয়রানির মামলায় প্যাথলজি সহকারী গ্রেফতার

  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ১৯:৪৬
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ১৯:৪৬
  • 778 বার পঠিত
পিরোজপুরে রোগীকে যৌন হয়রানির মামলায় প্যাথলজি সহকারী গ্রেফতার

পিরোজপুরে এক কিশোরী রোগীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় মো. এনামুল হোসেন অপু (২৬) নামের এক প্যাথলজি সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধাবার (১২ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হোসেন অপু পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের খানাকুনারিয়া গ্রামের মো. নুরুল নবী শেখের ছেলে। তিনি সদর হাসপাতালের সামনের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি সহকারী হিসেবে কাজ করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই রোগী গত মঙ্গলবার (১১ আগস্ট) সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১১ নম্বর বেডে ভর্তি হয়। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রানা সাহা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি করার পরামর্শ দেন। পরে ওই প্যাথলজি সহকারী মেয়েটির কাছে ইসিজি করার জন্য সরঞ্জাম নিয়ে হাজির হন। এ সময় রোগীর ইসিজি করার কথা বলে হাসপাতালে থাকা রোগীর ভাইকে সরিয়ে বেডের চারিদিকে কাপড় টানিয়ে দেন অপু। এরপর তাকে ইসিজি করার নামে যৌন হয়রানি করলে মেয়েটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে তার ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অপু পালিয়ে যান। ভুক্তভোগী রোগীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতেই সদর থানায় মামলাটি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, অভিযুক্ত ব্যক্তিকের গ্রেপ্তার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493