হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়া ওসি স্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২০, ১১:৫১
  • 734 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২০, ১১:৫১
  • 734 বার পঠিত
হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়া ওসি স্ট্যান্ড রিলিজ

অনলাইন ডেস্ক।। হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়ার একটি ভিডিও ভাইরাল হয় লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এ ঘটনায় ওই ওসিকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকার টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ওসি মাহফুজ আলমকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। তবে এ ব্যাপারে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

ভাইরাল হওয়া সাত মিনিটের ভিডিওটিতে দেখা যায়, একটি মারামারি মামলার আসামিপক্ষের লোকজনের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন ওসি। মামলার আসামিকে তিনি গ্রেফতার না করে উল্টো বাদীকেই হয়রানি করতে ঘুষ গ্রহণ করতে দেখা যায় ওসিকে।

ভিডিওতে দেখা যায়, লালমনিরহাট সদর থানায় নিজের কক্ষে বসে আছেন ওসি। আর দর্শনার্থীদের চেয়ারে বসে থাকা দুইজনের কণ্ঠ শোনা যাচ্ছে অডিওতে। অপরপ্রান্তে থাকা দু’জনের সঙ্গে কথা বলছেন ওসি। ওসি মাহফুজ আলম তার অফিসকক্ষে মারামারির মামলায় প্রধান অভিযুক্তকে বাদীপক্ষের বিরুদ্ধে কখন কী মামলা করতে হবে, কীভাবে শায়েস্তা করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন। মামলার তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে বলছেন। টাকা পয়সা লেনদেনের সময় ওসিকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের এবং ঘুষদাতার হাত স্যানিটাইজ করে নিতে দেখা যায়।

এ বিষয়ে ওসি মাহফুজ আলম বলেন, মামলার বিষয় নিয়ে অনেকেই পরামর্শ করতে আসেন। এর আগেও এসেছেন। ভিডিওতে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ‘এটি একটি ষড়যন্ত্র মাত্র’।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493