চরফ্যাসন ও মনপুরায় জাতীয় শোক দিবসে এতিমখানায় ও হাফেজি মাদ্রাসায় খাবার বিতরন করেন -এমপি জ্যাকব

  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ২০:৩৫
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ২০:৩৫
  • 765 বার পঠিত
চরফ্যাসন ও মনপুরায় জাতীয় শোক দিবসে এতিমখানায় ও হাফেজি মাদ্রাসায় খাবার বিতরন করেন -এমপি জ্যাকব

এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি
চরফ্যাসনে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে চরফ্যাসন-মনপুরা উপজেলার ৩০টি এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মুনাজাত ও এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির উদ্যাগে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চরফ্যাসন ও মনপুরায় ৩০টি এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মোনাজাত শেষে এতিম অসহায় ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

এছাড়াও চরফ্যাসন উপজেলা পরিষদে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জনক।
তাঁর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর জীবন ও নেতৃত্বের গুনাবলী সম্পর্কে তরুন সমাজকে উজ্জীবিত করে সোনার বাংলা গড়তে হবে।

বক্তারা আরও বলেন,গণমানুষের অধিকার আদায়ে তাদের কল্যাণে বঙ্গবন্ধু আজীবন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে গেছেন।
এরপর চরফ্যাসন মনপুরা উপজেলায় ৩০টি এতিমখানা ও হাফিজি মাদরাসার ও দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি. পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493