বরিশালে বই উৎসবে সোয়া ২ কোটি নতুন বই

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১২:২৮
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১২:২৮
  • 812 বার পঠিত
বরিশালে বই উৎসবে সোয়া ২ কোটি নতুন বই

বরিশালে ২০২০ সালের শিক্ষাবর্ষের বই উৎসবে ( ১ জানুয়ারী ) প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ী-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

এর মধ্যে শুধু মাধ্যমিক স্তরেই বরিশাল অঞ্চলের ৬ জেলার ১৩ লাখ ৩৭ হাজার ৪১২ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় মাধ্যমিক স্তরে অর্থাৎ ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে ১ কোটি ১ লাখ ১১ হাজার ২২৭ টি বইয়ের চাহিদা রয়েছে।

একই স্তরে ইংরেজী ভার্সনে ১০ হাজার ১২৭ পিস বই এবং দাখিলে ৪০ লাখ ৭৪ হাজার ৮৭৬ পিস বইয়ের চাহিদা রয়েছে। এছাড়া এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) এর জন্য ২ লাখ ৫৯ হাজার ৩৯৬ পিস, দাখিল ভোকেশনাল (নবম শ্রেণি) ৩ হাজার ৭ শত পিস এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল (ট্রেড) এর জন্য ৯৩ হাজার ১৮৮ পিস বইয়ের চাহিদা রয়েছে। এরবাহিরে ইবতেদায়ী (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) ২২ লাখ ৬০ হাজার ৫৮৮ পিস বইয়ের চাহিদা রয়েছে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানাগেছে, বিভাগের ৬ জেলায় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৫১ লাখ ৯৭ হাজার ১৮৫ পিস বইয়ের চাহিদা রয়েছে এবং প্রাক প্রাথমিকে ১ লাখ ৯৪ হাজার ৩৮৫ পিস বইয়ের চাহিদা রয়েছে। এরবাহিরে ইংরেজী ভার্সনে ৭ হাজার ৪৪৯ পিস বইয়ের চাহিদা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন,বর্তমান সরকার বছরের প্রথম দিনে অর্থ্যাৎ ১ জানুয়ারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। বছরের প্রথম দিনে এমনভাবে আনন্দঘন উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির কোথাও নেই। এটি সরকারের এই যুগান্তকরী পদক্ষেপ । ইতোমধ্যে চাহিদা অনুযায়ী স্ব স্ব উপজেলায় প্রয়োজনীয় বই পৌছে গেছে। বিদ্যালয়ে বুঝিয়ে দেয়ার কার্যক্রমও চলছে বলে জানান তিনি।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানিয়েছেন, নিয়মানুযায়ী সকল উপজেলায় বছরের প্রথম দিনে বই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। বই সময়মতো সবজায়গাতে পৌছে যাওয়াতে এখন পর্যন্ত কোন উপজেলা থেকে অভিযোগ আমাদের কাছে আসেনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493