পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট টাইম : আগস্ট ২০ ২০২০, ১১:৫৫
  • 1011 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২০ ২০২০, ১১:৫৫
  • 1011 বার পঠিত
পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক।। বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক)ফরিদুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে বলে জানা গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493