ভাস্কর মৃণাল হক আর নেই

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১২:৫৪
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১২:৫৪
  • 798 বার পঠিত
ভাস্কর মৃণাল হক আর নেই

অনলাইন ডেস্ক।। দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই । গতকাল শুক্রবার দিবাগত রাতে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মৃণাল হকের সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। পরে গুলশানের বাসা থেকে তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে।

১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৃণাল হক। সেখানে গিয়ে তিনি ভাস্কর্যের কাজ করেন। ২০০২ সালে তিনি দেশে ফেরার পর স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এরপর মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি নির্মাণ করেন মৃণাল। এ ছাড়া ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোল্ডেন জুবিলি টাওয়ার তাঁর শিল্পকর্ম। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তাঁর শিল্পকর্ম ছড়িয়ে আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493