বেড়েছে চাল-তেলের দাম, কমেছে আলু-রসুনের

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১৩:৫৬
  • 810 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১৩:৫৬
  • 810 বার পঠিত
বেড়েছে চাল-তেলের দাম, কমেছে আলু-রসুনের

অনলাইন ডেস্ক।। গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় ৬টি পণ্যের দাম বেড়েছে বলে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে- চাল, সয়াবিন তেল, ছোট দানার মসুর ডাল, মুগ ডাল, অ্যাংকর ও জিরা। বিপরীতে আমদানি করা রসুন, আলু এবং ছোট ও মাঝারি দানার মসুর ডালের দাম কমেছে বলে জানিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি।

বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই তথ্য দিয়েছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম বেড়েছে চালের। নাজির, মিনিকেট, পাইজাম, লতা, স্বর্ণ সব ধরনের চালের দাম গত এক সপ্তাহে বেড়েছে। এর মধ্যে নাজির ও মিনিকেট চালের দাম ৫ দশমিক ৩৬ শতাংশ বেড়ে কেজি ৫৪ থেকে ৬৪ টাকা বিক্রি হচ্ছে।

মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। বর্তমানে এই চালের কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ টাকা। গরিবের মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকায়। এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৮ দশমিক ২৪ শতাংশ।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে লুজ ও বোতল উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। লুজ সয়াবিন তেল এক দশমিক ৮২ শতাংশ বেড়ে কেজি ৮২ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। আর বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম এক দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ৪৫০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে।

ছোট দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১৫ টাকায়, এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। মুগ ডালের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে কেজি ১১০ থেকে ১২০ টাকা হয়েছে। অ্যাংকরের দাম ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে কেজি ৪০ থেকে ৪৫ টাকা হয়েছে। আর জিরার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। এতে প্রতি কেজি জিরা ৩০০ থেকে ৪৫০ টাকা হয়েছে।

অপরদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম কমেছে মাঝারি দানার মসুর ডালের। সপ্তাহের ব্যবধানে ১০ দশমিক ৫৩ শতাংশ কমে মাঝারি দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর বড় দানার মসুর ডাল ৩ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৫ থেকে ৭৫ টাকাতে কেজি বিক্রি হচ্ছে। কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া আলুর দামও গত সপ্তাহে কিছুটা কমেছে। কমেও চড়া দামেই বিক্রি হচ্ছে আলু।

টিসিবি জানিয়েছে, গত এক সপ্তাহে আলুর দাম ৮ শতাংশ কমে কেজি ৩৪ থেকে ৩৫ টাকা হয়েছে। আর আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এর মধ্যে এই পণ্যটির দাম কমেছে ৬ দশমিক ৬৭ শতাংশ।

সূত্র: জাগো নিউজ২৪

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493