চরফ্যাশনে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষ॥ আহত-২০

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ০৭:১২
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ০৭:১২
  • 762 বার পঠিত
চরফ্যাশনে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষ॥ আহত-২০

চরফ্যাশনে বিএনপির দু‘গ্রুপের
অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ॥ আহত-২০
এম,নোমান চৌধুরী চরফ্যাশন(ভোলা)
চরফ্যাশন উপজেলা ছাত্রদলের বিভক্ত কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি নেতা আলম- নয়ন গ্রুপের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় শরীফ পাড়া¯’ বিএনপির অফিস কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়নের বাসভবনের সামনে সংঘর্ষ হয়।
ঘটনার পরপরই চরফ্যাশন থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
জানাযায়, গত জাতীয় সংসদ নির্বাচন থেকে চরফ্যাশনে বিএনপির মনোনয়ন নিয়ে আলম-নয়নের মধ্যে দুই গ্রুপে বিভক্ত ছিল। নেতৃত্বের টানাপোড়নে জড়িয়ে ছিল চরফ্যাশন উপজেলা বিএনপি। এরই মধ্যে চরফ্যাশন ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ন হয় ১৭সালে। ৬ বছর অতিক্রম হওয়ার পর চলতি বছরের ১৭ জুলাই চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর স্বাক্ষরিত পত্রে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুপারিশকৃত ছাত্রদলের চরফ্যাশন উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখার ছাত্রদল কমিটি ঘোষণা করা।
এর পরে গত ১৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন সুপারিশকৃত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার স্বাক্ষরিত চরফ্যাশন উপজেলা, পৌর শাখা, সরকারি কলেজ ছাত্রদলের সংগঠনের নীতিমালা অনুযায়ী গঠিত আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
জেলা ছাত্রদলের কমিটির ঘোষনার পরপরই ক্ষুদ্ধ বিএনপির অপর গ্রুপের নেতা নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়নের নেতা কর্মীদের মধ্যে অভ্যন্তরীণকোন্দল প্রকাশ্যে রূপ নেয়। দুই নেতার দেয়া ছাত্রদলের বিভক্ত কমিটি নিয়ে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে।
কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন গ্রুপের অনুমোদিত কমিটির পরিচিতি সভা চলছিল। এসময়ে আকস্মিকভাবে বগি দা, লাঠিসোটা নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের সুপারিশকৃত কমিটির ছাত্রদলের কমিটির নেতা কর্মীরা নয়নের বাসভবনে সভা চলাকালে হামালা চালায়। ঘন্টাব্যাপি উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা হয়।
এতে বিএনপির পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলের বাসায় ভাংচুর করা হয়েছে। এ সংঘর্ষ চলার সময় আলম গ্রুপের ছাত্রদল নেতা কর্মীরা নয়ন গ্রুপের তোপের মুখে ঘটনা¯’ল ত্যাগ করেন।
উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের ২০/২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানগেছে। তবে মামলার ভয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি বলে সুত্রে জানাগেছে।
ভোলা জেলা কমিটির অনুমোদিত চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব অনিক কাজী জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদকের কমিটি অনুমোদন দিয়েছে। এতে জেলা কমিটির দেয়া অনুমোদিত কমিটিই বৈধ। উপজেলা বিএনপি ছাত্রদলের কমিটি ঘোষণা ও অনুমোদন দিতে পারেনা।
এদিকে চরফ্যাশনের সুধীমহলের অভিমত দীর্ঘ সাড়ে ১০ বছর ছিলো চরফ্যাশনের রাজনীতি শান্ত পরিবেশ।
শুক্রবার সন্ধ্যার চরফ্যাশন উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে ২০০১ সালের পর বিএনপি ক্ষমতায় থাকাকালীন উছৃঙ্খল পরিবেশ জনগন আবার নতুন করে দেখতে পায়। চরফ্যাশন বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে এধরনের অশান্ত কর্মকান্ড প্রতিহত করার জন্য বিভিন্নমহল অভিমত ব্যাক্ত করেছেন।
চরফ্যাশন থানার ওসি মোঃ মনির হোসেন জানান, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের পরপরই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় থানায় কোন পক্ষের অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493