সর্দি-কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের চেয়ে কার্যকরী মধু

  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০১:৩৭
  • 1676 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০১:৩৭
  • 1676 বার পঠিত
সর্দি-কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের চেয়ে কার্যকরী মধু

লাইফস্টাইল ডেস্ক।। মধুর গুণাগুণের কথা কমবেশি সবারই জানা। হাজার বছর ধরে ঠান্ডা-কাশির জন্য আয়ুর্বেদ চিকিৎসায় মধু ব্যবহৃত হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান গলা, বুকে জমে থাকা কফ পরিষ্কার করতে সাহায্য করে।

আধুনিক বিজ্ঞানীরাও বলছেন, মধু সর্দি-কাশি নিরাময়ে অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কার্যকর।

গলাব্যথা নিরাময়ে মধু

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রচলিত সব ওষুধের চেয়ে কাশি, নাক বন্ধ ও গলাব্যথা নিরাময়ে মধু ভালো কাজ করে। শুধু তাই নয়, পুষ্টি সমৃদ্ধ মধু শরীরের জন্য নানা উপকারী। এতে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

মধূ নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির সর্বশেষ গবেষণায় দেখা গেছে, মধু শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের চেয়ে কার্যকর বিকল্প পদ্ধতি। তবে এটাই প্রথমবার নয় যে, বিজ্ঞানীরা সর্দি-কাশির নিরাময়ের মধুতে নানা বৈশিষ্ট্য দেখেছেন। এর আগেও বিজ্ঞানীরা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য মধুর গুণাগুণের কথা বলেছেন।

গবেষণা

গবেষণার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৪ টি গবেষণা পর্যালোচনা এবং বিশ্লেষণ করেছেন। ১ হাজার ৭৬১ জন অংশগ্রহণকারীর অভিজ্ঞতা জেনে তারা সিদ্ধান্ত নিয়েছেন ঠান্ডাজনিত সমস্যা কমাতে অন্যান্য ওষুধের চেয়ে মধু দ্রুত কাজ করে।

গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, মধুর কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। অ্যান্টিবায়োটিকের পরিবর্তে তারা চিকিৎসদের মধু খাওয়ার পরামর্শ দিতে বলেছেন।

তবে বিজ্ঞানীরা এটাও বলেছেন বাজারে বিভিন্ন জাতের মধু পাওয়া যায়। কোন ধরনের মধু গ্রহণ করলে ও কীভাবে গ্রহণ করলে তা বেশি কার্যকর হবে তা জানার জন্য আরও গবেষণার প্রয়োজন।

কীভাবে খাবেন

গলাব্যথা ও সর্দি নিরাময়ে জন্য বিভিন্ন উপায়ে মধু খাওয়া যেতে পারে। যেমন-

১. গলায় ব্যথা হলে এক চামচ মধু শুধু শুধু খেতে পারেন।

২. এক গ্লাস হালকা গরম পানি বা চায়ে দুই টেবিল চামচ মধু মিশিয়ে পান করতে পারেন।

৩. এক গ্লাস হালকা গরম পানিতে এক টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য লেবুর রস যোগ করে খেতে পারেন।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493