মঠবাড়িয়ায় গ্রাহকদের ১৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও/গ্রাহক‌দের বি‌ক্ষোভ

  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০৩:৩৩
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০৩:৩৩
  • 773 বার পঠিত
মঠবাড়িয়ায় গ্রাহকদের ১৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও/গ্রাহক‌দের বি‌ক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সানলাইফ উন্নয়ন সংস্থা নামে একটি বে-সরকারি এনজিও সহস্রাধিক গ্রাহকের ১৭ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা। সম্প্রতি সংস্থাটি অফিস ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলে গ্রাহকদের মধ্যে হতাশা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়। গ্রাহকের ওই টাকা ফেরৎ পাবার দাবিতে সোমবার সকালে তুষখালী-বড়মাছুয়া সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সহস্রাধিক গ্রাহক।
ঘণ্টাব্যপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রোজি পারভীন, লাকী বেগম, পুতুল, খাদিজা, শাহজালাল, নূরজাহান, মালেক মোল্লা, নাসরিন, সেফালী, আসমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সানলাইফ উন্নয়ন সংস্থা ১০ বছর মেয়াদী ডিপিএস, সঞ্চয়, দ্বিগুণ মুনফাসহ লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে গ্রহক প্রতি ১ লাখ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। আমাদের শেষ পুঁজিটুকুও জমা করে আজ নিঃশ্ব হয়ে গেছি।
গ্রাহকরা জানান, সানলাইফ উন্নয়ন সংস্থা‘র ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফর ২০০২ সালে তুষখালী এলাকায় একটি অফিস ভাড়া নেন। এবং তাদেরকে ৬ হাজার টাকা বেতনে মাঠ সমন্বয়কারি হিসেবে নিয়োগ দেন। এতে তারা উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে ১৭ কোটি টাকা আদায় করে দেন।
এ ব্যাপারে জানতে সানলাইফ উন্নয়ন সংস্থা‘র ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফর এর তিনটি মোবাইল নম্বরে (০১৭৭৫৮৫৪৬৩৩/০১৭৮২৮১৯৬৪৩/০১৯২৫৭৪৬১৩৫) কল করলে সবকটি নম্বর বন্ধ পাওয়া যায়।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493