সহসা খুল‌ছে না শিক্ষা প্র‌তিষ্ঠান / পরীক্ষা গ্রহ‌নে দ্রুত সিদ্ধান্ত

  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০৩:৫৯
  • 743 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০৩:৫৯
  • 743 বার পঠিত
সহসা খুল‌ছে না শিক্ষা  প্র‌তিষ্ঠান / পরীক্ষা গ্রহ‌নে দ্রুত সিদ্ধান্ত

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং অন্যান্য পরীক্ষা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রণালয় জোরালো চিন্তা-ভাবনা করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো সময় আসেনি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ এ তথ্য জানান।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিওি কনফারেন্সে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নেন।
স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং আসন্ন জেএসসি-জেডিসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এইচএসসি ও অন্যান্য পরীক্ষা সেটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করছে। তারা দেখবে দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।
তবে স্কুল, কলেজ এখনও খোলার মতো সময় আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না।

কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করতেছেন, কীভাবে কী করা যায়। ’
গত এপ্রিলে এইচএসসি এবং আগামী নভেম্বরে অষ্টম ও পঞ্চমের সমাপনী পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে এখন অনিশ্চিত হয়ে পড়েছে। অষ্টম ও পঞ্চমের আসন্ন সমাপনী পরীক্ষা নিয়ে বিকল্প কিছু ভাবছে সরকার।

স্কুলে স্কুলে প্রাথমিক সমাপনী নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সার-সংক্ষেপ পাঠানো হয়েছে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, না, এটা আমার নলেজের বাইরে।
বাংলা নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493