বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতায় মনপুরার নুরজাহান রুজিনা ৯৮ তম হওয়ায় এমপি জ্যাকবের অভিনন্দন

  • আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২০, ০৪:১৫
  • 1046 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২০, ০৪:১৫
  • 1046 বার পঠিত
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতায় মনপুরার  নুরজাহান রুজিনা ৯৮ তম হওয়ায় এমপি জ্যাকবের অভিনন্দন

মনপুরা (ভোলা) প্রতিনিধি \
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ৭ ই জুন ২০২০ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহন করে ভোলার মনপুরা উপকূলের মেয়ে নুরজাহান রুজিনা ৯৮ তম হওয়ায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন।

অনলাইন প্রতিযোগিতায় বিজয়ী নুরজাহান রুজিনা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মৃত সাইদুল হক ও মাতা ফাতেমা খাতুনের মেয়ে। ৮ ভাই-বোনের মধ্যে নুরজাহান রুজিনা ৬ষ্ঠ। তিনি ২০১৯ সালে ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স করেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ৭ ই জুন ২০২০ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। কুইজ প্রতিযোগিতায় ১ লক্ষ ৯ হাজার ৯ শত ২৯ জন নিবন্ধিত প্রতিযোগির মধ্যে ৪৬ হাজার ৬ শত ৭৫ জন প্রতিযোগি অংশগ্রহন করে। এরমধ্যে প্রথম একশত জনকে পুরুস্কারের জন্য মনোনীত করা হয়। এতে বিজয়ীদের প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ প্রদান করা হবে ও নগদ অর্থ প্রদান করা হবে। গত ৭ই জুন অনলাইনে পরীক্ষা কুইজ প্রতিযোগিতা হয়, পরে ২৫ জুলাই অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়। মুজিববর্ষের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493