ছাত্রলীগ নেতার কবজি কর্তন : ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২০, ০৭:৫৬
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২০, ০৭:৫৬
  • 765 বার পঠিত
ছাত্রলীগ নেতার কবজি কর্তন : ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে শুভ শীল (২০) নামে ছাত্রলীগ নেতার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় মামলার প্রধান আসামিসহ চার ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার ঢাকার গুলশান এলাকার একটি বাসা থেকে প্রধান আসামি সাকিল আহম্মেদ সাদি (২৫), তিন নম্বর আসামি তানভীর মল্লিককে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই ঘটনায় জড়িত রাব্বি মিয়া (২২) ও মৃদুল গয়ালিকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, ছাত্রলীগ নেতার কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে চারদিনের রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাত সাড়ে আটটার দিকে শহরের হাসপাতাল সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ছাত্রলীগ নেতা এ নৃশংস হামলার শিকার হন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493