সন্তানের ৭২ ও বাবার শরীরে ৩৬টি সেলাই

  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২০, ০৭:৩৯
  • 788 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২০, ০৭:৩৯
  • 788 বার পঠিত
সন্তানের ৭২ ও বাবার শরীরে ৩৬টি সেলাই

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে বাবা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার মেদিরাবাদ-তারাবুনিয়া গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত এক ছেলের শরীরে ৭২টি ও বাবার শরীরে দেয়া হয়েছে ৩৬টি সেলাই। তাদের দুজনেরই চোখে গুরুতর আঘাত রয়েছে।

আহতের পারিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫/৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত সিঁদ কেটে আব্দুল হাই হাওলাদারের ঘরে ঢোকে। বড় ছেলে হাসিবকে (৩০) ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে প্রথমে ছোট ভাই ছাইফ (১৯) ও পরে বাবা আব্দুল হাই (৬৫) এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভোর রাতে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কর করা হয়।

আহত আব্দুল হাই হাওলাদারে মেয়ে রুমা আক্তার জানান, হামলাকারীরা তার বড় ভাই হাসিবেকে হত্যার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে বেধড়ক মারপিট করে। তার অবস্থা অশঙ্কাজনক শরীরের বিভিন্ন জায়গায় ৭২টি সেলাই এবং পিতা আব্দুল হাইয়ের শরীরে ৩৬টি সেলাই দেয়া হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আ. মান্নান শাকিল জানান, আহত হাসিবের মাথায় ও চোখের ওপরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া তার বাবা আব্দুল হাই হাওলাদারের মাথায় ও চোখের ওপরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493