কলাপাড়ায় চিঙ্গরিয়া খালের সমস্যা সমাধানে আলোচনা সভা
- আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১০:৩৭
-
1075 বার পঠিত
- আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১০:৩৭
-
1075 বার পঠিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের চিঙ্গরিয়া খালের পরিবেশগত সমস্যা এবং সমাধানে করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় ক্লাব সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্ব করেন। চিঙ্গরিয়া খালের পাড়ের অধিবাসীসহ, উনśয়ন এবং গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় অংশ নেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, এ্যাডভোকেট গোফরান বিশ^াস পলাশ, এস কে রঞ্জন, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, মোস্তাফিজুর রহমান সুজন, রাসেল মোল্লা, স্থানীয় বাসীন্দা সবুজ মিয়া, আব্দুল খালেক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন। বক্তারা চিঙ্গরিয়া খালের দুই পাড়ের দখলদার উচ্ছেদসহ খালে বাড়িঘরের বর্জ্য না ফেলার জন্য পৌরসভা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাসহ বেলার আইনি উদ্যোগ নেয়ার দাবি জানান।
Related
এই ক্যাটাগরীর আরো খবর