পত্রিকা, টিভি-বেতারের অনলাইনে নিবন্ধন লাগবে

  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ০৩:৪৪
  • 751 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ০৩:৪৪
  • 751 বার পঠিত
পত্রিকা, টিভি-বেতারের অনলাইনে নিবন্ধন লাগবে

ছাপা পত্রিকার ই-পেপার অনলাইনে প্রকাশের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। তবে প্রিন্ট ও অনলাইন ভার্সনের মধ্যে ভিন্নতা থাকলে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য নিবন্ধন লাগবে। টেলিভিশন চ্যানেল ও বেতার নিউজ পোর্টল হিসেবে চালালে তাদেরও পৃথকভাবে নিবন্ধন করতে হবে।

এমন বিধান রেখে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ সংশোধন করছে সরকার। এ জন্য সংশোধিত এই নীতিমালার খসড়া আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন। মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে বৈঠকে যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

খসড়া নীতিমালা অনুযায়ী, আইপিটিভি ও ইন্টারনেট রেডিও নিবন্ধন নিয়ে চালানো যাবে। তবে এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। তারা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493