ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ০৬:৫৩
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ০৬:৫৩
  • 800 বার পঠিত
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার একটি টুইটবার্তায় প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপ্রণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

সেনা হাসপাতালের বুলেটিনে এর আগে বলা হয়েছিলো, গতকালের থেকেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফুসফুস সংক্রমণের জেরে তার সেপটিক শক দেখা দিয়েছিলো। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা করেছিলেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি কোমাতে ছিলেন।

গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তার পর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকেই হাসপাতালেই ছিলেন তিনি।

ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা ছিলো প্রণব মুখোপাধ্যায়ের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581