বরিশাল ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে মহর্রম, ১৪৪৮ হিজরি
স্টার জলসার অভিনয় দেখাতে গিয়ে হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পুতুলা অন্যান্যদের শিশুদের সঙ্গে নিয়ে স্টার জলসার একটি অভিনয় খেলা করছিল। এ সময় পুতুলা একটি ফাঁসির অভিনয় দেখানোর সময় ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না আটকে যায়। এ সময় অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে পুতুলকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।