নারিকেল গাছের মাথায় মরদেহ!

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২০, ০৬:৩১
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২০, ০৬:৩১
  • 773 বার পঠিত
নারিকেল গাছের মাথায় মরদেহ!

যশোরের অভয়নগরে রহমত গাজী (৬৫) নামে এক কৃষকের মৃতদেহ নারিকেল গাছের মাথা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষিপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস একটি দল। মৃত রহমত গাজী লক্ষিপুর গ্রামের মৃত তোরাপ গাজীর ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথায় রহমত গাজী অচেতন অবস্থায় বসে আছেন। শতশত গ্রামবাসী গাছের চারিপাশে দাঁড়িয়ে আছে। অনেকে চিৎকার করে রহমত গাজীকে ডাকলেও তিনি কোন উত্তর দিচ্ছেন না।

এসময় রহমত গাজীর স্ত্রী রিজিয়া বেগমের সাথে কথা হলে তিনি জানান, বুধবার বেলা আনুমানিক ১২টার সময় তাঁর স্বামী বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠেন। গাছের মাথায় ওঠার পর দুইটি নারিকেল নিচে ফেলে দেন। প্রায় আধাঘণ্টা পর দেখতে পান স্বামী গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোন সাড়াঁশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন। তাঁর স্বামী কৃষি কাজের পাশাপাশি নারিকেল পাড়ার কাজ করতেন।

এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গাছের মাথা থেকে বৃদ্ধকে উদ্ধার করে নিচে নামাতে সক্ষম হয় তারা।

উদ্ধার দলের প্রধান নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাঁন এহসান উল আলম কালের কণ্ঠকে বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে চলে আসি। দলের সদস্যদের সহযোগিতায় প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয় এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাফিজা নার্গিস জানান, নারিকেল গাছ থেকে উদ্ধার করা ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা গিয়েছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493