এনআইডি জালিয়াতির মামলায় রিমান্ডে ডা. সাবরিনা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:১৪
  • 795 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:১৪
  • 795 বার পঠিত
এনআইডি জালিয়াতির মামলায় রিমান্ডে ডা. সাবরিনা

দি বরিশাল ডেস্ক।। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ইসির করা মামলায় রিমান্ড শুনানি শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে দুটি এনআইডি করার রহস্য উদঘাটন ও তদন্তে ১ সেপ্টেম্বর সাবরিনাকে ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। পাশাপাশি এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনও করে বাড্ডা থানা পুলিশ।

গত ৩০ আগস্ট প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করায় অভিযোগে, গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় করা মামলায় অভিযোগ প্রমাণ হলে, ২ বছরের কারাদণ্ড হতে পারে ডা. সাবরিনার। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণার মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবরিনা।

সূত্র: সময় নিউজ অনলাইন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493