আজো রৌদ্রমুখর থাকবে আকাশ, নেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:৩৪
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:৩৪
  • 783 বার পঠিত
আজো রৌদ্রমুখর থাকবে আকাশ, নেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দি বরিশাল ডেস্ক।। রোদ-বৃ‌ষ্টি নি‌য়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অ‌ফিস। গত ২৪ ঘণ্টার মতো আজো রৌদ্রমুখর থাকবে ঢাকার আকাশ। নেই কোনো ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া অধিদফতর বলছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর পর্যন্ত দেশের কোথাও ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্ক সংকেতও দেখাতে বলেনি আবহাওয়া অফিস।

সূত্র: ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493