ভোলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০৫:২৫
  • 758 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০৫:২৫
  • 758 বার পঠিত
ভোলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ভোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদার নামে এক ইউনিয়ন ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। বুধবার রাতে ধর্ষণের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। অভিযুক্ত মামুন হাওলাদার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।

বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এইচ. এস সি পরীক্ষার্থী ওই তরুণী তিন মাস আগে খালার বাড়ি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বেড়াতে আসেন। এ সময় মামুন হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক হয় । ভিকটিমের খালা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট দেখা করার কথা বলে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার ভাগ্নীকে ধর্ষণ করেন মামুন। লজ্জা ও ভয়ে প্রথমে তা সে তা গোপন রাখে। কিন্তু গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে তার ঘরে ঢুকে মামুন আবারও জোরপূর্বক তার ভাগ্নীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণীর খালা টের পয়ে এগিয়ে এলে অভিযুক্ত মামুন পালিয়ে যান।

ভিকটিমের খালা আরও জানান, ওই ঘটনার পরদিন অর্থাৎ বুধবার তারা প্রথমে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে যান। পরে ওই কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাতেই সদর থানায় তার ভাগ্নী বাদী হয়ে মামুনকে একমাত্র আসামি করে মামলা করে।

এদিকে মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493