সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ০৩:৫১
  • 757 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ০৩:৫১
  • 757 বার পঠিত
সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তিতাস তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। পাশাপাশি সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আজ শনিবার এক শোকবার্তায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুল সালাহ জামে মসজিদে শুক্রবার রাতে এসি বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।

তিতাস জানায়, কোম্পানির মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে এশার নামাজ আদায়ের সময় নারায়ণগঞ্জের একটি মসজিদে ছয়টি এসি একই সঙ্গে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। বিস্ফোরণের পর ৩৭ জনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

বিস্ফোরণের পর মসজিদে গ্যাসের আগুনও দেখা গেছে। একটি সূত্র জানায়, মসজিদের নিচে গ্যাসের লাইন রয়েছে। সেই গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইনের এই লিকেজের বিষয়ে বহুবার অভিযোগ করা হয় তিতাসের কাছে। কিন্তু তিতাস কোনও ব্যবস্থা নেয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493