চরফ্যাশন ইউএনওর নিরাপত্তায় বাসভবনে আনসার মোতায়েন

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ০৭:১৩
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ০৭:১৩
  • 776 বার পঠিত
চরফ্যাশন ইউএনওর নিরাপত্তায় বাসভবনে আনসার মোতায়েন

এম,নোমান চৌধুরী, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন আনসার সদস্য মোতায়েন করেছে জেলা আনসার ভিডিপি৷

শুক্রবার (৪আগষ্ট) বিকেল ৪টা থেকে চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিনের সরকারি বাসভবনে, তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷

জেলা আনসার ভিডিপি কার্যালয়ের ভোলা জেলা কমান্ডেন্ট মোঃ আহসানউল্লাহ বলেন, শুক্রবার বিকেল থেকে প্রাথমিকভাবে ভোলার সাত উপজেলার নির্বাহী অফিসারদের বাসভবনে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ তাদের সকলের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে৷
তারা দু’জন করে দিনে ৬ঘন্টা রাতে ৬ঘন্টা নিরাপত্তার কাজে ডিউটি করবেন৷

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার পরই সকল উপজেলায় ইউএনও’দের নিরাপত্তা নিশ্চিতে ৪ জন করে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন

গত শুক্রবার বিকাল থেকে ৪জন আনসার সদস্য আমার বাসভবনে মোতায়েন করা হয়েছে৷ আমি আশা করি তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন৷

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493