করোনায় অর্থাভাবে পি‌রোজপু‌রে জাতীয় পা‌র্টি ( জে‌পি) নেতার আত্মহত্যা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২০, ০১:২২
  • 885 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২০, ০১:২২
  • 885 বার পঠিত
করোনায় অর্থাভাবে পি‌রোজপু‌রে জাতীয় পা‌র্টি ( জে‌পি) নেতার আত্মহত্যা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্যবসা বন্ধ থাকায় অর্থাভাবে যুবসমাজের এক নেতা আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাজার এলাকায়।

আত্মঘাতী ওই যুবকের নাম ইমরান হোসেন (৩০)। তিনি জাতীয় পার্টির (জেপি) উপজেলা যুবসমাজের সদস্য ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ইমরান ঢাকায় বিওআইপি ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা বন্ধ থাকায় তিনি বাড়িতে চলে আসেন। এক পর্যায়ে অর্থাভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

গত বুধবার রাত ১০টায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইমরান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন।

রোববার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমরানের বাবা মুক্তিযোদ্ধা মোকারম হোসেন কবির বলেন, আমার ছেলে ঢাকায় ব্যবসা করতো। করোনায় ব্যবসা বন্ধ থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। ইমরান স্ত্রী ও ২ মেয়ে সন্তান রেখে গেছে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার উমেদপুর এলাকায় এক যুবকের আত্মহত্যা খবর শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493