দেশে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়াল

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২০, ০৬:২২
  • 719 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২০, ০৬:২২
  • 719 বার পঠিত
দেশে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৭ জন।

সব মিলে দেশে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হলো। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৫১৬ জন।আজ সোমবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। রোববার ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯২ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়েছিল। ওই সময় মারা যান ৩২ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি নমুনা। আগের দিন ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493