বরিশাল মহানগর আ’লীগের সম্মেলনে পরিপূর্ণ বঙ্গবন্ধু উদ্যান

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ০৭:৪৫
  • 1083 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ০৭:৪৫
  • 1083 বার পঠিত
বরিশাল মহানগর আ’লীগের সম্মেলনে পরিপূর্ণ বঙ্গবন্ধু উদ্যান

বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

আজ রবিবার সকাল পৌনে ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

শুরুতে জাতীয় সঙ্গিতের মাধ্যমে জাতিয় ও দলিয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, গণপূর্তমন্ত্রী রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ।

এদিকে সম্মেলনকে ঘীরে কানায় কানায় পূর্ণ হয়েছে সম্মেলনস্থান বঙ্গবন্ধু উদ্যান। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা মিছল সহকারে সম্মেলনে যোগ দেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493