তৃতীয় ধাপেও কলেজ না পেলে সরাসরি ভর্তির সুযোগ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২০, ০৩:৫২
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২০, ০৩:৫২
  • 750 বার পঠিত
তৃতীয় ধাপেও কলেজ না পেলে সরাসরি ভর্তির সুযোগ

Home/ জাতীয়

তৃতীয় ধাপেও কলেজ না পেলে সরাসরি ভর্তির সুযোগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০
105
SHARES

তৃতীয় ধাপেও কলেজ না পেলে সরাসরি ভর্তির সুযোগ
সারাদেশে এখনো একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত রয়েছে প্রায় দুই লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকে আবেদন করে কোনো কলেজে মনোনীত না হওয়ায় তৃতীয় ধাপের অপেক্ষা রয়েছে। তবে তৃতীয় ধাপেও আবেদন করে বঞ্চিত হলে তারা উন্মুক্ত পদ্ধতিতে ভর্তি হতে পারবে। কলেজে আসন খালি থাকা সাপেক্ষে সরাসরি শিক্ষার্থী ভর্তি করার ঘোষণা দেয়া হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বর একাদশ শ্রেণির তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপরও যারা ভর্তি থেকে বঞ্চিত থাকবে তাদের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে। কলেজে আসন খালি থাকলে শিক্ষার্থীরা নিজে উপস্থিত হয়ে সেখানে ভর্তি হতে পারবে।’
তৃতীয় ধাপে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ হলে পুরোনো পদ্ধতিতে ভর্তির সুযোগ দেয়া হবে। আসন খালি থাকলে কলেজগুলোতে সরাসরি ভর্তি করানো যাবে। ভর্তি থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কলেজ পরিদর্শক।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হলেও তা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493