সাকিবের সঙ্গে জঘন্যতম প্রতারণা ভারতের!

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১০:১২
  • 1071 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১০:১২
  • 1071 বার পঠিত
সাকিবের সঙ্গে জঘন্যতম প্রতারণা ভারতের!

চলতি বছরটি ২২ গজে ব্যাটে-বলে ক্যারিয়ারের সেরা সময় কাটয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এই বিশ্ব আসরে ৮ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬০৬ রান করেন তিনি। পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১১ উইকেট।
এমন পারফরম্যান্সের সুবাদে ‘ভারত আর্মির’ আন্তর্জাতিক বর্ষসেরা পুরুষ খেলোয়াড় ক্যাটাগরিতে মনোনয়ন পান সাকিব। এছাড়া মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, অ্যাশেজ সিরিজে দুর্দান্ত খেলা স্টিভেন স্মিথ এবং বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের জন্য সোশ্যাল মিডিয়া টুইটারে পোলের (ভোট) আয়োজন করে ভারতের ক্রিকেট ভক্তদের এই সংগঠনটি। গত ৫ ডিসেম্বর পোল পোস্টের মাধ্যমে নির্বাচিত বিজয়ীর নাম প্রকাশ করে ভারত আর্মি। টুইটার পোলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন সাকিব। কিন্তু তাঁরা বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে বেন স্টোকসের। পোলে দেখা গেছে সাকিব ৮২ শতাংশ ভোট পেয়েছেন।
দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকস পেয়েছেন মাত্র ৮ শতাংশ ভোট। এছাড়া কেন উইলিয়ামসন ৬ শতাংশ এবং স্টিভ স্মিথ ৪ শতাংশ ভোট পেয়েছেন। তাদের এই সিদ্ধান্তের কারণে ক্রিকেট ভক্তরা চটেছেন। তাঁরা এটিকে ইতিহাসের জঘন্যতম প্রতারণা হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশ জার্নাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493