বরিশাল ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
।
মনপুরা ভোলা প্রতিনিধি ঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের সাথে একাত্মতা ঘোষনা করে দক্ষিণ জোন কোষ্টগার্ড বৃক্ষরোপণ কর্মসূচির অংশ গ্রহন করেন। সারা দেশে কোস্ট গার্ডের আওতাভুক এ কর্মসূচি অংশ হিসেবে
বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনাল কমান্ডার মাইদুল ইসলামের উদ্যোগে মনপুরা উপজেলা বৃক্ষ রোপন অভিযানে অংশগ্রহণ করেন।
আজ বুধবার ১৬/০৯/২০২০.বেলা ১১.৩০মিনেটে মনপুরা উপজেলা হাজির হাট ইউনিয়নের সোনার চর গ্রামে কোষ্টগার্ডের অফিস অঙ্গিনায় কয়েকটি ফলের গাছ রোপন করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড প্রতি বছর প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী পরিবেশ বন্ধু গাছ রোপণে নিয়মিতভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন দক্ষিণ জোনাল কমান্ডার মাইদুল ইসলাম
এই সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৃৎসজীবী লীগের সভাপ্রতি নাসির মোহাজন ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।