মনপুরার মেঘনায় ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে মাছ শিকার ॥ ৫ ট্রলারসহ ১ জেলে আটক

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ০৬:১৫
  • 835 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ০৬:১৫
  • 835 বার পঠিত
মনপুরার মেঘনায় ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে  মাছ শিকার ॥ ৫ ট্রলারসহ ১ জেলে আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় মেঘনার কলাতলীরচর এলাকার ঘোলের খাল পয়েন্টের ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে মাছ শিকারের প্রস্তুতি নেওয়ার সময় ৫টি ট্রলার, মেহগুনি গাছের খুঁটিসহ এক জেলেকে আটক করা হয়। তবে অভিযানের সময় ট্রলারে থাকা অপর জেলেরা কলাতলীচর সংলগ্ন গহীন বনে পালিয়ে যায়।

শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে ৩ ঘন্টাব্যাপি অভিযানে মনপুরা উপজেলার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার ইউএনও রুহুল আমিনের নের্তৃত্বে মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার ও মনপুরা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মাইদুলসহ কোস্টগার্ডের সদস্যরা অংশগ্রহন করে।

অভিযানে আটককৃত জেলে হলেন. দৌলতখান উপজেলার চরশুভি গ্রামের বাসিন্দা হুমায়ন কবির (৪২)।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার জানান, মেঘনার কলাতলী চর এলাকার ঘোলের খাল পয়েন্টের ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে মাছ শিকারের প্রস্তুতির খবর পেয়ে ইউএনও ও কোস্টগার্ডের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ টি ট্রলার, মেহগুনি গাছের খুঁটি ও এক জেলেকে আটক করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলায় দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, আটককৃত ট্রলার ৫ টি ও গাছের খুঁটি নিলামে বিক্রি করা হয়েছে। এছাড়াও আটককৃত জেলেকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্যাপসন ঃ পিক-১.২
মনপুরার মেঘনার ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে মাছ শিকারের সময় আটককৃত ট্রলার ও গাছের খুটি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493