বরিশাল ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ভোলার দৌলতখান উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আহমেদ শফী নামের এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সে মারাত্মকভাবে আহত হয়। আহত সাংবাদিক আহমেদ শফী দৌলতখান প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোলার স্থানীয় দৈনিক বাংলার কণ্ঠের উপজেলা প্রতিনিধি। সে বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হরয়েছে।
আহত সাংবাদিক আহমেদ শফী জানান, শুক্রবার বিকেলের দিকে একটি সংবাদের কাজে তথ্য সংগ্রহ করতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মধ্য জয়নগর এলাকায় যান। সেখান থেকে তথ্য সংগ্রহ করে ফেরার ফেরার পথে তার মোটরসাইকেলের চেইন পরে যায়। পরে তিনি এক যায়গায় দাড়িয়ে মোটরসাইকেলের চেইন সারাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার উপর আর্তকিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি দৌলতখান থানায় ছয় জনের নামে উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামী করে একটি মামলার এজাহার জমা দিয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।